ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

    আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিদেশ নেওয়ার নামে প্রতারণা করে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে । 

    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে কিছুদিন পূর্বে সৌদিআরব নেয় ইমরান ভুইয়া। 

    এর সূত্রে ধরে ইমরান ভুইয়া, রুবেলের আপর দুই ভাই রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডা নেওয়ার জন্য তাদের সাথে সক্ষ্যতা গড়ে তোলে। এর পরে রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ইমরান ভুইয়া ও তার পিতা নুরু ভুইয়াসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে বিভিন্ন সময় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয়। 

    পিতা ও পুত্রের প্রতারণার ফাঁদে পরে রাসেল শরীফ ও সহদর রাজিব শরীফ কানাডা যাওয়ার জন্য সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে পরে। প্রতারকচক্র টাকা হাতিয়ে নিতে ভুয়া ভিসা, কোম্পানীর চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র তাদের প্রদান করে। কানাডা নেওয়ার জন্য রাসেল শরীফ ও রাজিব শরীফের পরিবার চাপ প্রয়োগ করলে ইমরান ভুইয়া ও পিতা নুরু ভুইয়া তালবাহনা শুরু করে কানাডা না নিয়ে তারা দীর্ঘদিন ধরে কালক্ষেপন করে আসছিল। 

    দীর্ঘদিন অপেক্ষার পর রাসেল শরীফের পরিবার এলাকার লোকজনকে বিষয়টি জানান। এলাকার লোকজন প্রতারক নুরু ভুইয়ার বাড়িতে গেলে তাদের সাথে রুঢ় আচরন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কানাডায় যাওয়ার আসায় নিঃস্ব হওয়া রাসেল শরীফ ও রাজিব শরীফের পরিবার প্রতারক নুরু ভুইয়া ও ছেলে ইমরান ভুইয়ার কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানায়। 

    এঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় দালাল নুরু ভুইয়া ও তার ছেলে ইমরান ভুইয়াসহ ৬ জনকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন, যার নম্বর ৬। 

    ওই মামলার আসামি দালাল প্রতারক পিতা নুরু ভুইয়া ও ছেলে মো.নবীন ভুইয়াকে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সোমবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। 

    এব্যাপারে মামলার বাদী রাসেল শরীফ জানান, কানাডা নেওয়ার কথা বলে ইমরান ও তার পিতা নুরু ভুইয়া বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়ে তালবাহনা করে। এবিষয়ে আগৈলঝাড়া থানায় আমি প্রতারণার মামলা দায়ের করেছি। 

    অভিযুক্ত নুরু ভুইয়া গ্রেফতারের পরে তার বাড়ির লোকজন আত্মগোপনে থাকায় তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।  

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদেশ নেওয়ার কথা বলে বাদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে আসামিরা। তাদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের পরে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ