ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • করোনায় মানসিক স্বাস্থ্য ভালো রাখতে

    করোনায় মানসিক স্বাস্থ্য ভালো রাখতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, ক্ষুধা, দারিদ্র্য, স্বাস্থ্যঝুঁকি, মৃত্যু ভয় কত কিছুর বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হচ্ছে মানুষকে। এসব কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মানসিক রোগে ভুগছে, করোনা বিষয়ে সাম্প্রতিক গবেষণাগুলো তাই বলছে।

    এ অতিমারিতে মানসিকভাবে শক্ত থাকতে করোনা নিয়ে কিছু সাধারণ বিষয় আমাদের জানা থাকতে হবে:
    •    মানসিক চাপ ও প্যানিক অ্যাটাক রোধের জন্য সরাসরি ‘কোভিড রোগী’ শব্দবন্ধ ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা এ বিষয়ে সবাইকে নিরুৎসাহিত করছেন।
    •    টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কমিয়ে ফেলুন। দিনে একবারের বেশি খবর শুনবেন না।
    •    ‘সামাজিক দূরত্বের’ নামে কোনো ধরনের সামাজিক বিধিনিষেধ বা ট্যাবু তৈরি করা যাবে না। কোভিড-১৯ থেকে রক্ষা পেতে যা প্রয়োজন তা হলো দৈহিক দূরত্ব, সামাজিক দূরত্ব নয়।
    •    পূর্ব থেকে মানসিক রোগে ভুগছেন, এ অবস্থায় কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে চিকিৎসককে পূর্বের অসুখ ও ওষুধ ব্যবহারের ইতিহাস দিতে হবে।
    •    পূর্বের ওষুধ খাওয়া যেমন হুট করে বন্ধ করা যাবে না, তেমনি কোভিডের জন্য ওষুধও ঠিকমতো খেতে হবে। এ ছাড়া কোভিডের জন্য যেসব ওষুধ দেওয়া হয়, তার সঙ্গে পূর্বের ওষুধের মাত্রাগত তারতম্যের কথা বিবেচনায় রেখে ওষুধের ডোজ কমাতে, বাড়াতে বা পরিবর্তন করতে হতে পারে।
    •    সরকারি ও বেসরকারি উদ্যোগে টেলিসাইকিয়াট্রির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এ সুযোগ গ্রহণ করতে পারেন যে কেউ। 
    •    সেলফ কেয়ার বা নিজের যত্ন নিজেই নেওয়া খুব গুরুত্বপূর্ণ।  কিসে আপনি ভালো থাকেন, খুঁজে বের করুন। সাহায্যের প্রয়োজন হলে বিশেষজ্ঞদের সাহায্য নিন। 
    •    পরিবারে যাঁরা অনেক বেশি স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করেন, তাঁদের জন্য কাউন্সেলিং জরুরি হতে পারে এবং আপনার পরিবারে যে মানুষটির মানসিক অবস্থা সাহায্য চাওয়ার পর্যায়ে নেই, তাঁর যত্ন নিন, প্রয়োজনীয় চিকিৎসা করান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ