ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

    দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮
    লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে/ ছবি: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। হতাহতের বিষয়টি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল নিশ্চিত করেছে। যেখানে আহতদের চিকিৎসা চলছে।

    দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আমরা ফোন পাই।

    প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যা সাধারণত বছরজুড়েই পর্যটকে ভরপুর থাকে।

    বিস্ফোরণের ধরন এখনো জানা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য।

    লালকেল্লা পুরোনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি রাজধানীর অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।

    এক প্রত্যক্ষদর্শী জানান, আমি বাড়ির ছাদে ছিলাম, তখন দেখি বিশাল আগুনের গোলা উঠছে। শব্দটা এত জোরে হয়েছিল যে আশপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে।

    আরেকজন বলেন, আমি গুরদুয়ারায় ছিলাম, হঠাৎ খুব জোরে শব্দ শুনি। বুঝতেই পারিনি কী ঘটেছে, শব্দটা ছিল ভয়ঙ্কর।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ