ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • ‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’

    ‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’
    এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।


    আজ রোববার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে সারজিস লিখেছেন, ‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’।

    সারজিস আলমের করা পোস্টটি এরই মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। দুই ঘণ্টায় পোস্টটিতে লক্ষাধিক রিঅ্যাক্ট পড়েছে।

    এর আগে, প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।


    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক হিসেবে শাপলা কলি নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে লড়াই হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ