ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • নভেম্বর মাসেই গণভোট চায় জামায়াত: ডা. তাহের

    নভেম্বর মাসেই গণভোট চায় জামায়াত: ডা. তাহের
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়। তবে নির্বাচনের আগে নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের ওপর একটি গণভোট চায় জামায়াত। গণভোটের মাধ্যমে পাস করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মগবাজার আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, কোনও কোনও মহল নির্বাচনের ব্যাপারে রিউমার ছড়াচ্ছে। মনগড়া বক্তব্য দিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি করছে। এ সব ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৩১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে বহু আলাপ-আলোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৮০টি বিষয় আমরা একমত হয়েছি। তারপরে আমরা জুলাই সনদে সই করেছি।

    তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কারও পক্ষে কাজ করেনি। সবাইকে নিয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। এখন একটি মহল তা বানচাল করার জন্য নানা ধরনের বানোয়াট বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় ঐক্য, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থেই সবাইকে সংযত হওয়া উচিত। কোনোভাবেই জাতীয় ঐক্য ব্যাহত করা যাবে না। ফ্যাসিবাদ ফিরে আসুক, তা আমরা কিছুতেই চাই না।

    ডা. তাহের আর বলেন, প্রত্যেক দল তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি তা চায় না। আমরা আশা করি, নির্বাচন কমিশন দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন কোনও বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। তিনি বলেন, দেশ আমাদের সবার, তাই আমাদের সবাইকে মিলেই এ দেশকে রক্ষা করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

    জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জামায়াতের নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ