ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • উজিরপরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক সভা 

    উজিরপরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৫নম্বর ওয়ার্ড  বিএনপির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় পৌর বিএনপির ৫নম্বর ওয়ার্ডের উদ্যোগে শনিবার সন্ধ্যায় উপজেলার রাখাল তলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    ৫ নম্বর ওয়ার্ড বিএনপির  সভাপতি মো. চান্দু মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. মামুন সিকদার, মো. ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তফা জামান সুমন বালী, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম ভুইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সবুর হাওলাদার প্রমুখ। 

    এসময় পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ