ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় হিজলায় ১১ জেলে আটক

    নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় হিজলায় ১১ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে ১১ জন জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ টিম। আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

    হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ৫ জনকে ৮ দিন করে কারাদণ্ড, একজনকে ২০ হাজার টাকা এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বয়স কম হওয়ায় আটক একজন জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    এ ছাড়া গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে একই নদীতে মা ইলিশ ধরার অভিযোগে আরো ১৬ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযানে অংশ নেয় হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ডের সদস্যরা। অভিযান পরিচালনায় ছিলেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং হিজলা নদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল।

    অভিযানকালে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ