ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কুরআন অবমাননাকারী অপূর্বপালের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

    কুরআন অবমাননাকারী অপূর্বপালের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আল কুরআনকে অবমাননা করায় নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশাল নগরীর রূপাতলীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বাদ জুম্মা নগরের রূপাতলীর গোল চত্বর এলাকায় সর্বস্তরের জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    বরিশাল মহানগর বিএনপির জাসাসের প্রচার সম্পাদক মো. নাজিবুর রহমান খাঁন তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ  আবুল হাসান, রাড়ী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ওবায়েদুল্লাহ (আল আমিন), মোহাম্মদ খালিদ হাসান ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ  সম্পাদক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


    এসময় বক্তারা কুরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ