ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

    এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাজনীন (১৮) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বরিশাল নগরীর বাংলা বাজারে এলাকায়  বোনের ভাড়া বাসায় বসে এ ঘটনা ঘটে। 

    বরিশাল সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

    নিহত নাজনিন আমতলী উপজেলার  ৪নম্বর হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের  উত্তর রাওঘা গ্রামের মৃধা বাড়ির মৃত বশির মৃধার মেঝ মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা যায়, বরিশালের বাংলা বাজারে এলাকায় বাসা ভাড়া নিয়ে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাসরিনের সাথে থাকতেন নুসরাত জাহান নাজনীন।  বরিশাল বোর্ডের  ২৩/২৪ শিক্ষাবর্ষের বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

    বৃহস্পতিবার এইচএসসির ফলাফল ঘোষণার পর গণিতের এমসিকিউতে ফেল করায় অভিমানে নুসরাত জাহান নাজনীন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ