ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • এইচএসসি ও সমম‍ানের পরীক্ষা

    বরিশ‍ালে ১২ কলেজে পাস করেনি কোন পরীক্ষার্থী

    বরিশ‍ালে ১২ কলেজে পাস করেনি কোন পরীক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের ধস নেমেছে। এর মধ্যে বোর্ডের ১২টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। তবে, এই বিপর্যয়ের মধ্যেও পাসের হারে ছেলেরা চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, বোর্ডের ৩৪৯টি কলেজের ৩৭ হাজার ৬৬ জন শিক্ষার্থী ১৪৪টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    শতভাগ ফেল করা কলেজগুলো হলো- বরগুনার বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়, বরিশাল সদরের কমার্স কলেজ, বাবুগঞ্জের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভোলার বোরহানউদ্দিনের দেলুয়া তালুকদার বাড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমোহনের বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদরের ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় ও ভোলা জেলার মেদুয়া কলেজ, ঝালকাঠির নলছিটির উপজেলার আব্দুস সালাম কলেজ, নলছিটির উপজেলার রানাপাশা সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং আব্দুস সালাম কলেজ, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি নাছিমা কেয়ামত আলী মহিলা কলেজ।

    বোর্ড সূত্রে জানা গেছে, এবারে ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ১৯৭টি কলেজে। ৫০ শতাংশের নিচে পাস করেছে ১৩৮টি কলেজে। এর মধ্যে ২০ শতাংশের নিচে পাস করেছে ৬টি, ১৫ শতাংশের নিচে ৬টি এবং ১০ শতাংশের নিচে দুটি কলেজ।

    বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী জানান, ২০২৪ সালে যেখানে গড় পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ, সেখানে এবারে তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন, এবার পেয়েছে মাত্র ১ হাজার ৬৭৪ জন। যা আগের বছরের তুলনায় প্রায় আড়াই হাজার কম।

    পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. সাহিদুল ইসলাম জানান, আগের ধারাবাহিকতায় এবারও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করেছে। ছেলে মেয়েদের মধ্যে পাস হারের ব্যবধান ১৮ দশমিক ৬০ শতাংশ। এছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে। এ বিভাগে পাসের হার ৭১ দশমিক ৫৮ শতাংশ, এবং সর্বোচ্চ ৮০৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৪৮২ জন মেয়ে এবং ৩২৪ জন ছেলে।

    তিনি জানান, মানবিক বিভাগে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। এই বিভাগে ৭৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৬৬৬ জন মেয়ে, মাত্র ১১১ জন ছেলে। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২ দশমিক ০৪ শতাংশ। এ বিভাগে মোট ৯১ জন জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৬৯ জন মেয়ে এবং ২২ জন ছেলে।

    এ বছর বরিশাল বোর্ডের অধীনে ৩৪৯টি কলেজের ৬১ হাজার ৪৮১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এরমধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৩২ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন ছেলে ও ১৪ জন মেয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ