ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • হাসপাতালে মায়ের জন্য ভাত নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল কলেজ ছ‍াত্রের 

     হাসপাতালে মায়ের জন্য ভাত নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল কলেজ ছ‍াত্রের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান সিকদার নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের  ‍উজিরপুর উপজেলার শিকারপুর মেজর জলিল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট গ্রামের মৃত সেলিম শিকদারের পুত্র ও দোয়‍ারিকা আবুল কালাম কলেজের এইচএসসি  প্রথম বর্ষের ছাত্র। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মায়ের জন্য বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে উজিরপুর  হাসপাতালের খাবার নিয়ে যাচ্ছিলেন ইমরান। তার মা বর্তমানে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। খাবার নিয়ে আসার পথে মেজর জলিল সেতুর ওপর পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

    এতে গুরুতর আহত হন ইমরান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

    সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে যায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

    ইমরানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই মাস আগে ইমরানের পিতা সেলিম সিকদার সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। শোক কাটতে না কাটতেই ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ