ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত

     পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত
    পাকিস্তানে সেনা অভিযান/ ফাইল ছবি: আইএসপিআর পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

    বৃহস্পতিবার আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

    আইএসপিআরের ভাষ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়।

    দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী।

    একইভাবে, বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় এখনো ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি অভিযান চলছে।

    আইএসপিআর জানায়, সন্ত্রাসবিরোধী অভিযান ‘আজম-এ-ইস্তেহকাম’–এর অংশ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ। এই অভিযান অব্যাহত থাকবে।

    সূত্র: জিও নিউজ
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ