ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বানারীপাড়ায় ঝালমুড়ি ও ভেলপুরি খেয়ে ৬ শিক্ষার্থী অসুস্থ 

    বানারীপাড়ায় ঝালমুড়ি ও ভেলপুরি খেয়ে ৬ শিক্ষার্থী অসুস্থ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া উপজেলায় ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে ৬ শিক্ষার্থী অসুস্থ  হয়ে পড়েছে। রোববার দুপুর দেড়টায় বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‍এ ঘটনা ঘটে। 

    শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতির সময় স্কুলের সামনে সদর রোড়ে থাকা দোকান থেকে একটু নাগা মরিচ বেশি নিয়ে ঝালমুড়ি ও ভেলপুরি খায় ছয় শিক্ষার্থী। পরে প্রথমে দশম শ্রেণীর ছাত্রী লতা অসুস্থ হয়। এরপর পরই ‍একই ক্লাসের ছাত্রী  সোহানা, আয়েশা, হাবিবা, মরিয়ম ও ফাতেমা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে প্রথমে অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্কুল কর্তৃপক্ষ। 

    হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ ও শঙ্কামুক্ত।

    বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বাবু কল্লোল সরকার জানান,‍ শিক্ষার্থীরা ‍এখন শঙ্কামুক্ত, সবাই বাড়ি চলে গেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ