ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে অভিযানে জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫, আটক ২৭

     বরিশালে অভিযানে জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫, আটক ২৭
    হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি: মতবাদ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারি জেলেদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। 

    জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৬ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ঘটনাস্থল থেকে হামলায় জড়িত ২৭ জনকে আটক করা হয়েছে।


    শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল জেলার হিজলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।


    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ ধরা বন্ধ করতে শনিবার বিকালে ভোলা সদর,  বরিশালের মেহেন্দী, হিজলা, লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের হাইমচর উপজেলার ৮টি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটে নেতৃত্বে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। এতে কোস্টগার্ড সদস্যারও ছিলেন। অভিযানকারী দল হিজলা এলাকায় ইলিশ শিকারিদের আটক করতে গেলে সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় মৎস্য অধিদফতরের উপপ্রকল্প পরিচালক নাসির উদ্দিন ও স্পীডবোট চালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন আহত হন। এর মধ্যে ৬ জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল্যাহ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীতে মাছ ধরার খবরে ৪ জেলার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হামলা চালায় জেলারা। ঘটনাস্থল থেকে তারা ২৭ জনকে আটক করেছে।


    অভিযানে ভোলার টিমের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মসিউর রহমান জানান, তার সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজবীউল ইসলাম ইসকেমসহ কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত আছেন। আটক করা হয়েছে ২৭ জনকে। তাদের বাড়ি মেহেন্দীগঞ্জ হওয়ায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য সেখানকার উপজেলা নির্বাহী অফিসার কাছে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ