ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নয় মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর 

    নয় মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী থেকে ৯ মাস পূর্বে নিখোঁজ হওয়া এক বৃদ্ধাকে খুজে পেয়ে তার পরিবারের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার এসআই মিলটন জানান, গত ৯ মাস আগে মুলাদী থেকে জলিল কবিরাজের স্ত্রী নুর বানু (৬০) নিখোঁজ হয়। 

    শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ফজলু তালুকদারের ছেলে আলাউল তালুকদার, শাহিন বেপারীর ছেলে সাইদ হাসান রাতুল ও রুবেন বেপারীর ছেলে জেমস বেপারী বাকাল বাজারের নওপাড়া গ্রামের শিউলীর চায়ের দাকানের সামনে অপরিচিত ওই বৃদ্ধাকে দেখে তার কাছে পরিচয় জানতে চাইলে ওই বৃদ্ধা তার বাড়ি মুলাদী উপজেলার তেরচর গ্রামে বলে জানান। 

    বিষয়টি তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে আগৈলঝাড়া থানার এসআই মিলটন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধা মহিলাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রোববার দুপুরে উপজেলা হাসপাতাল কম্পাউন্ডে বসেই নিখোঁজ বৃদ্ধা নুর বানুকে তার ছেলে ও স্বজনদের কাছে হস্তান্তর  করেন এসআই মিলটন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ