ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

    প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের মাধ্যমে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় উপকরণ, জ্বালানি ও রান্নার গ্যাস বহনকারী মোট ৬০০টি ত্রাণবাহী ট্রাককে প্রতিদিন গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল।

    ইসরায়েলের আর্মি রেডিও’র এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় গাজা উপত্যকা ছেড়ে যাওয়া ফিলিস্তিনি বাসিন্দাদের রাফাহ সীমান্তপথ দিয়ে নিজ এলাকায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল।

    গাজার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সালাহ আল-দিন ও আল-রশিদ সড়ক দিয়ে ট্রাকগুলো চলাচল করতে পারবে বলে প্রতিবেদনে জানানো হয়।

    গাজার বাসিন্দারা রাফাহ সীমান্তপথ দিয়ে মিশরে প্রবেশ করতে পারবেন, যা ২০২৫ সালের জানুয়ারির চুক্তির একই প্রক্রিয়া অনুসারে কার্যকর হবে। তবে এই চলাচল ইসরায়েলের অনুমোদনসাপেক্ষে এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধান ও পরিদর্শনের অধীনে হবে।

    মিশরে যাওয়ার ক্ষেত্রে গাজাবাসীর সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। এ ব্যবস্থার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো মিশরের মাধ্যমে গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা আবার গাজায় ফিরতে পারবেন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশরের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গাজাবাসীদের প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হবে।

    সূত্র: আল জাজিরা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ