ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়িতে লাশ হলেন গৃহবধূ 

    বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়িতে লাশ হলেন গৃহবধূ 
    নিহত লামিয়া আক্তার বর্ষা ও তার স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    শুক্রবার (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।


    নিহত লামিয়া আক্তার বর্ষা ছিলেন সরকারি বরিশাল কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের স্বর্ণকার বেলায়েত খানের মেয়ে। প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর বর্ষা স্বামীর সঙ্গে বেলতলা এলাকার শ্বশুর শাহীনের বাড়িতে বসবাস করতেন।

    স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে অসুস্থতার খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসেন নিহত বর্ষার বাবা বেলায়েত খান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

    নিহত বর্ষার বাবা বেলায়েত খান বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার রাতে আমার মেয়ে অসুস্থ বলে খবর জানানো হয়। এরপর শ্বশুর বাড়ির গিয়ে দেখি খালি ঘরের একটি কক্ষে আমার মেয়ের নিথর দেহ পড়ে আছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

    আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। ঘটনা তদন্তে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

    বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ