ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • উজিরপুরে গরু চোর ধরতে গিয়ে পিকআপ চাপায় শ্রমিকদল নেতা নিহত, আহত ২

    উজিরপুরে গরু চোর ধরতে গিয়ে পিকআপ চাপায় শ্রমিকদল নেতা নিহত, আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুরে গরু চোরচক্রকে ধাওয়া করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় মোটর সাইকেল চালক  শ্রমিকদলের নেতার এক নেতা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুজন। বুধবার রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর বেপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম। 

    নিহত হলেন, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের শাকরাল ৮নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর মোল্লার ছেলের সাগর মোল্লা (২৪)। তিনি  বড়াকোঠা ৮নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।

    অপরদিকে গুরুতর আহত একই এলাকার মো. নাঈম হাওলাদার (২৫) ও মো. কাওছার হোসেন হাওলাদার (২৬) কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    স্থানীয় সুত্রে জানা যায় বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের বাসিন্দা মো. আনিচ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। 

    এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গেলে চোরচক্রের সদস্যরা একটি গাভীন গরু নিয়ে পালিয়ে যায়। 

    স্থানীয় বাসিন্দা মো. পিন্টু হাওলাদার জানান, শ্রমিকদলে নেতা সাগর মোল্লা তার মোটরসাইকেলে নাঈম ও কাওছারকে নিয়ে চোরচক্রের পিকআপটিকে ধাওয়া করে। এসময় নতুন শিকারপুরে বেপারী বাড়ির সামনে গেলে পিকআপ ভ্যানটি তাদের মোটরসাইকেলকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পড়লে চালক সাগর মোল্লাসহ ৩ জন আরোহীর গুরুতর আহত হয়। 

    স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায়  উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন এবং আহত নাঈম ও কাওছার হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। 

    ওসি আব্দুস সালাম বলেন এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তদন্ত প্রক্রিয়াধীন। 

    নিহতের পরিবার জানান হত্যা মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ