ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে হোটেল সি প্যালেস থেকে ইয়াবাসহ আটক ৪

    বরিশালে হোটেল সি প্যালেস থেকে ইয়াবাসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি ও সেবনকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    রোববার দুপুর ২টার দিকে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল সি প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা “খ” সার্কেলের একটি টিম।

    আটককৃতরা হলেন- নগরীর কালীবাড়ি রোডের সরদার ম্যানশনের বাসিন্দা মৃত আলমগীর হোসেনের ছেলে আল আমিন রাহাত (৩১), বাজার রোড পুরান কয়লাঘাট এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (২৬), বেলতলা খেয়াঘাট এলাকার মৃত অমল বাড়ৈ’র ছেলে অবনী বাড়ৈ (৩৪) ও চরমোনাই ইউনিয়নের গীলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ওরফে কালা মাসুদ (৩০)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, হোসেট সি প্যালেসের ম্যানেজারসহ কিছু লোক ওই হোটেলে মাদকদ্রব্য কেনা-বেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের দুটি কক্ষ থেকে চারজনকে আটক করা হয়।

    এই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দপ্তরটির কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ