ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • যুবলীগ কর্মীকে নিয়ে ইয়াবা সেবন

    নারী কেলেঙ্কারিতে ছোট ভাই, বড় ভাই বহিস্কার হলেন মাদক কাণ্ডে

    নারী কেলেঙ্কারিতে ছোট ভাই, বড় ভাই বহিস্কার হলেন মাদক কাণ্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুবলীগ কর্মী মামাকে নিয়ে ইয়াবা সেবন করে ভাইরাল হওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

    রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে আপন মামাকে নিয়ে একটি কক্ষের মধ্যে ইয়াবা সেবনের একটি গোপন ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে রোববার খবর প্রকাশ করে দৈনিক মতবাদ। এরপরই আসে তার বহিস্কারের খবর।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল আহসান সোহাগকে দলীয় পদ থেকে বহিস্কার করা হলো।

    দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ (০৫ অক্টোবর) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

    এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগ ও তার মামা স্থানীয় যুবলীগ কর্মী রেজভি মুন্সী’র ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মামা-ভাগ্নে মিলে একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন। গোপনে সেই ভিডিও কেউ ধারণ করে ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে শুরু হয় সমালোচনা।

    তবে গত শনিবার সংবাদ সম্মেলন করে ঘটনাটি অস্বীকার করেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল আহসান সোহাগ। তিনি দাবি করেন- এআই দিয়ে বানানো ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    যদিও এর আগে সাংবাদিকদের দেয়া বক্তব্যে ইয়াবা সেবনের ভিডিওটি সঠিক বলে স্বীকার করেন সোহাগ। সেখানে তিনি বলেন, ‘ভিডিওতে যেখানে বসে আছি, সেটা পরিত্যক্ত রিপোর্টার্স ইউনিটি। যেটা তার নানা বাড়ির জমিতে অবস্থিত। এটা এক দেড় মাস আগের ভিডিও হতে পারে।

    বহিস্কারের বিষয়টি স্বীকার করেছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম। তিনি বলেন, কেন্দ্রীয় ইয়াবা সেবনের ভিডিওকে কেন্দ্র করে সোহাগকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সন্ধ্যায় বহিস্কার করেছেন।

    উল্লেখ্য, এর আগে পুলিশ কনস্টেবল স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল থেকে বহিস্কার হন কামরুল আহসান সোহাগের ছোট সবুজ আকন। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ