ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই: হেলাল

    মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই: হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের বিভিন্ন সেক্টরে দ‍ুর্নীতিকে বিদায় জানানো হবে। মানুষ সুশৃঙ্খল ভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষেরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে। এদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নাই। 

    আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো কল্যাণের বাংলাদেশ। 

    বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের ভোটকেন্দ্র কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

    শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নানা দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

    মহানগর জামায়াতের ১০ নম্বর ওয়ার্ড ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানা শাখা এই সভার আয়োজন করে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি এ্যাডভোকেট আবুল খায়ের শহিদ, কোতোয়ালি দক্ষিণ থানা জামায়াতের আমীর মো. তরিকুল ইসলাম, নায়েবে আমীর এ্যাড. সালাউদ্দিন মাসুম, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানার সভাপতি মাহমুদুল হাসান কামাল। 

    সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ ছিদ্দিকুর রহমান আজাদ। 

    এ ছাড়াও কোতয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সেলিম হাওলাদার, সহ সভাপতি মো. আবু জাফর, কোতয়ালী দক্ষিণ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ. রউফ, ১০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আকন, বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী সদস্য প্রভাষক আবু জাফর শাহীন, কেডিসি বালুর মাঠ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা এনামুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ