ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে বাবুগঞ্জ যুবদলের ফলপ্রসূ বৈঠক 

    কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে বাবুগঞ্জ যুবদলের ফলপ্রসূ বৈঠক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জে বরিশাল- ৩ আসনের বিএনপি মনোয়ন প্রত্যাশী  সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন এর সাথে উপজেলা যুবদলের দীর্ঘ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

    বিকাল ৩ টা- সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার কামিনি রিফ্রেশ জোন হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান রাকিব এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। 

    বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের  সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি।

    সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাদের নানা সমস্যা, সাংগঠনিক দুর্বলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা দ্রুত সময়ে যেসব  ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন হয়নি সেসব কমিটি পুনর্গঠনের দাবি জানান এবং দলকে শক্তিশালী করতে গঠনতান্ত্রিক পদ্ধতিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। 

    এসময় প্রধান অতিথি সকলের অভিযোগের বিষয়ে ভবিষ্যতে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন।  সভায় ৬ টি ইউনিয়নের আহবায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ