ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাসরিনের জন্য মনোনয়ন চাইলেন ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দ

    বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাসরিনের জন্য মনোনয়ন চাইলেন ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরীর টাউন হলে ‍এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। ‍

    উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম,  মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, এ্যাড.সাইদ খোকন প্রমুখ।

    এছাড়া বক্তব্য রাখেন  ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাইদুর আলম খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আলম সিকদার,৭ নম্বর ওয়ার্ড বিএনপির মোরশেদ আলম কচি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতিউর রহমান মিঠু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির জাহিদুর রহমান সমির, ১৫  নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক গোলাম হায়দার মামুন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবেদ মোল্লা, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের আশিক হাওলাদার, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির রুম্মান সিকদার, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সুলতান শরীফ,১৯ নম্বর ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান বাবু সহ আরও অনেকে।  

    বক্তারা আফরোজা খানম নাসরিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে বরিশাল সদর আসনের মনোনয়ন দাবী করেন। তাদের বক্তব্যের প্রতি সম্নান রেখে আফরোজা খানম নাসরিন তাদেরকে জানান তিনি বিষয়টি কেন্দ্রে জানাবেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনায়ন দেবে তার জন্য কাজ করার আহবান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ