ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সভাপতি এম আবদুর রশীদ, সম্পাদক আবুল কালাম আজাদ 

    ঢাকাস্থ ভাষানচর কল্যাণ সমিতি গঠন 

    ঢাকাস্থ ভাষানচর কল্যাণ সমিতি গঠন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাস্থ ভাষানচর কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। 

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকায় জোনাকি কনভেনশন হলে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

    এতে সভাপতি এম, আব্দুর রশীদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারণ সভায় কার্যবিবরনী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূল কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

    অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ সমাজের প্রায় ৫০০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন। 

    সভায় আগামী ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এম আবদুর রশীদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহ সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়। 

    সভায় বক্তারা ভাষানচর কল্যাণ সমিতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ