ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • জলবায়ু পরিবর্তন একটি ধাপ্পাবাজি, জাতিসংঘে বললেন ট্রাম্প

    জলবায়ু পরিবর্তন একটি ধাপ্পাবাজি, জাতিসংঘে বললেন ট্রাম্প
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের শুরুর দিনে দীর্ঘ বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সম্মেলন শুরু হয়।

    এতে জাতিসংঘের তীব্র সমালোচনা, বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করার দাবি, ইসরায়েল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। তার বক্তব্যে ছিল জলবায়ু পরিবর্তনও। তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ধাপ্পাবাজি হিসেবেও অভিহিত করেন।

    ট্রাম্প বলেন, “আমার মতে, বিশ্বের মধ্যে হওয়া সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ হলো জলবায়ু পরিবর্তন। কার্বণ নৃঃসরণ হলো ভুয়া (কথা)।”

    নবায়নযোগ্য জ্বালানিকে ‘জোক বা কৌতুক’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই নবায়নযোগ্য জ্বালানি অনেক ব্যয়বহুল এবং অকার্যকর বলেও দাবি করেন তিনি।

    বিশ্বের বিভিন্ন দেশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে সবুজায়ন ধরে রাখার চেষ্টা করছে। এটিরও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “যদি আপনার দেশ এই সবুজ ধাপ্পাবাজি থেকে বের না হয়। তাহলে আপনারা ব্যর্থ হবেন।”

    দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে ট্রাম্প বলেন, তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে তিনি আবার বলেন, নোবেলের চেয়ে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো যুদ্ধ বন্ধ করা। যেটির মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছেন তিনি।

    কিন্তু এতসব করেও জাতিসংঘ থেকে ‘খারাপ চলন্ত সিঁড়ি আর টেলিপ্রম্পটার পেয়েছি’ বলে অভিযোগ করেন তিনি।

    ট্রাম্প বলেন, “এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এগুলো আমাকে করতে হচ্ছে। দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্যও করেনি।”

    “জাতিসংঘের উদ্দেশ্যটা কি? বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে তাদের অপার সম্ভাবনা আছে। কিন্তু তারা তাদের সেই সম্ভাবনা ধারেকাছেও যেতে পারছে না। তারা বেশিরভাগ সময়ই খুব কড়া ভাষায় বিবৃতি দেয়। কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কাজ করে না।”- বলেন তিনি।

    সূত্র: আলজাজিরা


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ