ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

     কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউনিয়া খান সন্স টেক্সটাইল খুলে দেয়া এবং ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  রবিবার সকাল সাড়ে ১১ টায়   নগরীর সদর রোডে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারখানার শতাধিক শ্রমিক।

    নাদিম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১ নং ওয়ার্ডের সভাপতি দুলাল মল্লিক,  কারখানা শ্রমিক রোখসানা আক্তার, মনি বেগম, সাগর কুমার প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, ৪ দিন বন্ধের কথা বলে ১৮ মাস থেকে এই কারখানা বন্ধ করা হয়েছে। এই কারখানার পরে বন্ধ হওয়া একই মালিকের সোনারগাঁ টেক্সটাইল খুলে দেয়া হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন দেয়া হয়েছে। কিন্তু ১৮ মাস থেকে বন্ধ থাকার পরও কারখানা খোলা বা বকেয়া বেতন দেয়ার বিষয়ে মালিকপক্ষ কোন আলোচনায় করছে না। ফলে কারখানার প্রায় পাঁচশতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। তাই অবিলম্বে কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধ না করা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ