ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চার দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন 

    চার দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৩০ আগস্ট ) বেলা ১১ টায় নগরের আশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

     সভাপতিত্ব করেন সরকারি কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইউসুফ মোল্লা। 

    এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। 

    এছাড়া বক্তব্য রাখেন আন্দোলন বাস্তবায়ন কমিটি বরগুনা জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, পটুয়াখালী জেলা সভাপতি আব্দুল গনি, পিরোজপুর জেলা সভাপতি মো. তাজুল ইসলাম টিপু, ভোলা জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মামুনুর রহমান প্রমুখ। 

    ৪ দফা দাবি হলো,
    ১. সরকারি কলেজের বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। ( শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স্ব স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করতে হবে।

    ২. চাকুরী রাজস্ব খাত স্থানান্তর পূর্বপর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করতে হবে। 

    ৩. দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যাতিরেখে সরকারি বেসরকারিভাবে নিয়োগ বন্ধ করতে হবে৷ 

    ৪. অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরী থেকে ছাটাই বন্ধ করতে হবে, কল্যাণকর নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যত উন্নয়ন ও চাকুরীর নিরাপত্তা প্রদান করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ