ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কৃষক দল নেতার মুক্তির দাবিতে উজিরপুরে বিক্ষোভ মিছিল 

    কৃষক দল নেতার মুক্তির দাবিতে উজিরপুরে বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা, সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উজিরপুর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। 

    শনিবার বিকেল ৪ টায় উপজেলা কৃষক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

    এসময় উপস্থিত ছিলেন  বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন আলম মহসিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব স্বপন মল্লিক, যুগ্ম আহ্বায়ক সবুজ সরদার, শোলক ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল দেওয়ানসহ অনেকে। 

    এসময় নেতাকর্মীরা অচিরেই কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ