ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

    বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটন শিকদারকে কুপিয়ে হত্যার মামলার আসামি মিলন গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন। গ্রেপ্তার মিলন গাজী বরিশাল সদর উপজেলার পূর্ব বিল্ববাড়ী গ্রামের বাসিন্দা আয়নাল গাজীর ছেলে।

    এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, ঢাকা মহানগর পুলিশের সহায়তায় উত্তরখান এলাকা থেকে মিলন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে লিটন শিকদার হত্যামামলার ৭ আসামি গ্রেপ্তার হলেো।

    গত ৩১ জুলাই বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্ববাড়ী এলাকার নিজ বাড়িতে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় লিটন শিকদারকে। মৃত্যু নিশ্চিত করতে লিটন শিকদারের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে নিহতের ছোট ভাই ও বোনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পাশাপাশি লিটনের ঘরে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

    এ হত্যাকাণ্ডের ঘটনায় লিটনের বোন মুন্নি বেগম বাদী হয়ে ৩১ জুলাই রাতে এয়ারপোর্ট থানায় একটি হত্যামামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ