ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • রক্তপাতহীন শান্তিপূর্ণ ইসলামী বিপ্লবের পথে বাংলাদেশ: বাবর 

    রক্তপাতহীন শান্তিপূর্ণ ইসলামী বিপ্লবের পথে বাংলাদেশ: বাবর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেছেন, অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশের মানুষ এখন ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করছে। সর্ব ক্ষেত্রে একটি গণজোয়াড় সৃষ্টি হয়েছে। এটা দেখে বোঝা যায় একটি রক্তপাতহীন শান্তিপূর্ণ ইসলামী বিপ্লবের পথে বাংলাদেশ। 

    শুক্রবার সকালে বরিশাল গণগ্রান্থাগার মিলনায়তনে পেশাজীবীদের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। 

    অনুষ্ঠানে সভাপতি ছিলেন, বরিশাল মহানগর পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রায় দেড় শতাধিক পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ