ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে বাসিন্দারা

    ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে বাসিন্দারা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি পৌরসভার রোনালসে রোড এলাকায় ‘দেশি ভোজ’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবন দক্ষিণ দিকে হেলে পড়েছে পাশের চারতলা ভবনের ওপর। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে- দ্বিতল ফাউন্ডেশনের ওপর অনুমোদনহীনভাবে পাঁচতলা পর্যন্ত নির্মাণ হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর হোল্ডিংয়ের এই ভবনটির মালিক মো. মোস্তাফিজুর রহমান। তার বাবার নাম মো. সাহেদ হাওলাদার। ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। কয়েক বছর আগে ভবনটি হেলে পড়লেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ভবনটিতে এক সময় মাসুম নামে এক ব্যক্তি ভাড়াটিয়া ছিলেন এবং তিনি ‘দেশি ভোজ’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে তিনি ভবনটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেননি।

    পাশের চারতলা ভবনের মালিক আসমা রহমান লিখিত অভিযোগে জানিয়েছেন,  অবৈধভাবে নির্মিত এই ভবনটি তার ভবনের গঠনগত ক্ষতি করছে এবং প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে। তিনি দ্রুত বিশেষজ্ঞ দিয়ে পরিদর্শন করে ভবনটি সংস্কার অথবা প্রয়োজন হলে অপসারণের দাবি জানান।


    ঝালকাঠি পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ভবনটি অনেক আগেই হেলে পড়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি প্রতিবেশীর লিখিত অভিযোগের পর বিষয়টি আবারও সামনে এসেছে। আগামীকাল রোববার আমরা ভবন মালিককে নোটিশ পাঠাব। তাদের কাগজপত্র যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ