ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশালে ৫০ হাজার টাকার জালনোটসহ দু’জন আটক

    বরিশালে ৫০ হাজার টাকার জালনোটসহ দু’জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আবাসিক হোটেল থেকে জালনোট ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকার জেল নোট উদ্ধার করে তারা।

    শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে পুলিশ বক্স সংলগ্ন আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো- ঢাকা সভারের ভাকুর্তা এলাকার ঈদগাহ মাঠ এলাকার মোকলেছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি সাতানী এলাকার রুস্তুম সিকদারের ছেলে ইমরুল সিকদার (৩২)। এর মধ্যে ইমরুল সাভার ব্যাংক কলোনী এবং সাদ্দাম নওগার সাহাপুর বলিয়া এলাকায় বসবাস করে আসছিল।

    ডিবি পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কামরুল হোসেনের নেতৃত্বে গোয়েন্দ শাখার একটি টিম আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান পরিচালনা করে।

    এসময় হোটেলের একটি কক্ষে তল্লাশি করে এক হাজার টাকার ৫০টি অর্থাৎ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জালনোট ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

    এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ