ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে অস্ত্র-ইয়াবাসহ 'মাদক সম্রাট' রাসেল গ্রেফতার

    বরিশালে অস্ত্র-ইয়াবাসহ 'মাদক সম্রাট' রাসেল গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের সদর উপজেলার ৩নম্বর চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদারকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিবি।

    শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া গাজীর খেয়াঘাট সংলগ্ন একটি বিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

    তিনি জানান, রাসেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও একাধিক মামলার অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখছিল পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়ির আশপাশে পুলিশ অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা ইন্সপেক্টর সগীরের নেতৃত্বে থাকা দল তাকে ধাওয়া দিয়ে আটক করে। তবে তার সহযোগী ‘ল্যাপটপ বাবু’সহ কয়েকজন এখনো পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    তথ্য অনুযায়ী, প্রায় দেড় যুগ ধরে রাসেল মাদক ব্যবসায় জড়িত। আওয়ামী লীগের এক প্রভাবশালী স্থানীয় নেতার ঘনিষ্ঠজন হওয়ায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তার প্রভাব আরও বেড়ে যায় এবং প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অর্থ সহায়তার বিনিময়ে সে স্থানীয়ভাবে ক্ষমতাধর হয়ে ওঠে।


    পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বরিশালে যোগদানের পর রাসেল ও কাশিপুর এলাকার আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেন। রমজান মাসে কাশিপুরের রাসেলকে গ্রেফতারের পর চরবাড়িয়ার রাসেলকেও আটক করা সম্ভব হয়েছে।

    কমিশনার জানান, আটক রাসেলের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ছাড়াও তার কাছে অবৈধ রিভলভার থাকার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও অভিযান চলছে। তিনি আরও বলেন, সমাজের অসংগতি ও মাদক ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে গণমাধ্যম এগিয়ে আসুক, পুলিশ শতভাগ সহযোগিতা করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ