ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাবুগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

    বাবুগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অগ্ৰগতি" এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাবুগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। 

    দিবসটি উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা চত্বরের শোভাযাত্রা করা হয়। 
    শোভাযাত্রা শেষে  হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের  উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে  আলোচনা সভা ও যুব  ঋণের চেক বিতরণ করা হয়েছে।

    বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান স্বর্ণমতের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ ।  

    দিবসটি উপলক্ষে ৯ জন যুব উদ্যোক্তাকে ৯লক্ষ যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ,  সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে। 


    উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. জহিরুল আলম। বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম,যুব উদ্যোক্তা আতিক আল আমিন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ