ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মেঘনায় জাহাজের ধাক্কায় মালবোঝাই জাহাজডুবি

    মেঘনায় জাহাজের ধাক্কায় মালবোঝাই জাহাজডুবি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় আরও একটি মালবোঝাই জাহাজ ডুবে গেছে। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে, ভারত থেকে ১ হাজার ১২০ টন কাঁচামাল ফ্লাই-এস নিয়ে ঢাকায় যাচ্ছিল এম বি মিম নামের জাহাজটি। গতকাল রাত ৩টার দিকে এটি আলীগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীতে নোঙর করে। 

    তখন বিপরীত দিক থেকে আসা এমবি আল কুরা-১ জাহাজ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নদীতে এম বি মিম জাহাজটি তলিয়ে যায়। জাহাজে থাকা স্টাফরা অক্ষত রয়েছেন।


    এ ঘটনায় এম বি মিম জাহাজের মালিকের ভাই মানিক মিয়া হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নদীতে জাহাজডুবির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। জাহাজটি তুলতে তাদের সহযোগিতা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ