ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে ব্লকেড

    বরিশালে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে ব্লকেড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের ‎শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

    সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে নগরীর নথুল্লাবাদ মোড়ে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করেন তারা।


    এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে আন্দোলনকারীরা ইমার্জেন্সি লেন তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করেন।

    আন্দোলনকারী বিএম কলেজের শিক্ষার্থী সাইফুল সৈকত বলেন, ‘সারাদেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থা, ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালের ছাত্রসমাজ ও বরিশালবাসীকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। চিকিৎসা একটি মৌলিক অধিকার; এ অধিকার প্রতিষ্ঠার জন্য শের-ই-বাংলা মেডিকেলের সব ধরনের সিন্ডিকেট ভেঙে সংস্কার করা এখন সময়ের দাবি। যাতে প্রতিটি সাধারণ মানুষ তার ন্যায্য চিকিৎসাসেবা পায়।’


    আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, ‘আন্দোলন নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সাধারণ মানুষের ন্যায্য দাবির আন্দোলন। যে কোনো পক্ষ থেকে এ আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে সেটি সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।’

    সামাজিক আন্দোলনের নেতা ও স্বাস্থ্যখাত আন্দোলনের পথিকৃৎ মহিউদ্দিন রনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বরিশালবাসীর আর্তনাদ এখনো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক এখনো নড়ে না। যদি শেবাচিমে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপর দুর্নীতি, ভোগান্তি, অবহেলা চলতে থাকে, তাহলে এ আন্দোলন আরও কঠোর ও ব্যাপকতর রূপ নিতে বাধ্য হবে।

    এদিকে কুয়াকাটা থেকে আশা গাড়িগুলো সিঅ্যান্ডবি রোডের চৌমাথা থেকে নবগ্রাম রোড দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এ বাস কাশিপুর চৌমাথা থেকে হাইওয়েতে যুক্ত হচ্ছে। একইভাবে ঢাকা থেকে কুয়াকাটাগামী গাড়ি এই পথে যাতায়াত করছে। প্রায় ১০ কিলোমিটার ঘুরে গেলেও বসে থাকতে হচ্ছে না।

    এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিনমাস সময় চেয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ