ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

    বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’প্রতিপাদ্যে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  আজ বৃহস্পতিবার নগরীর বেলস‍্ পার্ক মাঠে উদ্বোধন হয়েছে। 

    বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব ।

    উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, গাছ আমাদের অস্তিত্বের সাথে জড়িত। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। একেকটি বৃক্ষ একেকটি মানবিক মানুষের মতো। মানবিক মানুষ যেমন সমাজকে সুন্দর করতে সহযোগিতা করে তেমনি প্রতিটি বৃক্ষও পরিবেশ রক্ষায় অবদান রাখে। শুধু গাছের চারা রোপণ করলে হবে না, চারাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠে, গরু-ছাগলের হাত থেকে রক্ষা পায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। অগোছালোভাবে চারা রোপণ না করে পরিকল্পিতভাবে রোপণ করতে হবে।

    তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে দেশীয় গাছের চারার পরিচিতি বৃদ্ধির জন্য বৃক্ষ মেলা খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশে মেলার আয়োজনের মাধ্যমে গাছের উপকারিতা সর্ম্পকে শিক্ষার্থীদের গাছের চারা রোপণে উৎসাহী করতে হবে। এসময় তিনি বাড়ির আশেপাশে এবং ছাদবাগানে ওষধি ও ফলজ গাছ রোপণ করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

    জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মৱ শরিফ উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    বিকেলে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বেলস্ পার্ক মাঠে শেষ হয়। র‍্যালি শেষে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ১৫ দিনব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আগামী ১৪ আগস্ট শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ