ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশ‍ালে আধিপত্য নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

    বরিশ‍ালে আধিপত্য নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কাশিপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটন সিকদার লিটুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় মুখার্জি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    এ সময় নিহতের বোন মুন্নী আক্তারসহ দুজনকে গুরুতর আহত করা হয়। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, লিটন সিকদার লিটুর সঙ্গে ড্রেজার চালানো, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। পাঁচ দিন আগে লিটন সিকদার তার ভগ্নিপতিকে বৈদ্যুতিক শক দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় বাসিন্দারাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গেও বিরোধে জড়িয়ে পরেন লিটু। এসব কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

    লিটন সিকদারের প্রতিপক্ষ গ্রুপের ২৫/৩০ জন বৃহস্পতিবার বিকেলে মূখার্জি বাড়ি এলাকায় তাকে পেটালে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। লিটনকে বাঁচাতে তার বোনসহ দুজন এগিয়ে আসলে তাদেরও মারধর করে হামলাকারীরা।

    বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন. পুরানো দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ