ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে নিরাপত্তা জোড়দার, বসানো হয়েছে ১৩টি চেকপোস্ট

    বরিশালে নিরাপত্তা জোড়দার, বসানো হয়েছে ১৩টি চেকপোস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের নৈরাজ্যর আশঙ্কায় বরিশাল নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে মাঠপর্যায়ে শুরু হয়েছে বাড়তি পুলিশিং কার্যক্রম। নগরীর ১৩ স্পটে পুলিশ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি ও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।


    জানা যায়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)।

     
    এ নিয়ে পুলিশের বিশেষ শাখা, ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে।
     
    চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময় বিশেষ গুরুত্বপূর্ণ।
     
    এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে।
     
    চিঠিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেয়া হলো।

     
    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ‘আওয়ামী লীগের দিকে কড়া নজরদারি রয়েছে। এরইমধ্যে আওয়ামী লীগের তালিকাভুক্ত একজন ১১ মাস পর বরিশালে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বজায় রাখতে নগরীজুড়ে বসানো হয়েছে পুলিশের ১৩টি চেকপোস্ট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ