ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • উজিরপুরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে সড়ক অবরোধ

    উজিরপুরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী।

    মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া বন্দরে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দীর্ঘ তিন ঘণ্টা অবরোধের ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশি, ইউপি সদস্য মো. সাইম মোল্লা, মো. হুমায়ুন কবির, মো. হানিফ, মো. রেজাউল হোসেন, মো. সহিদ প্রমুখ।

    বক্তারা আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে অপসারণ দাবি করেন। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন বক্তারা।

    খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম ঘটনাস্থলে যান। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ