ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি 
  • জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

    জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সোমবার জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সভায় সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা. এস.এম. মঞ্জুর-এ-এলাহী।

    এসময় সিভিল সার্জন বলেন, জুলাই শুধু চেতনা নয়, এটি একটি অবিস্মরণীয় ইতিহাস। ইতিহাসের অংশ ছাত্ররা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল। আবু সাঈদ ও মীর মুগ্ধের মত সকল শহীদদের আত্মত্যাগ হৃদয়ে ধারণ করতে হবে। তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য।

    তিনি বলেন, নতুন বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিতে হবে। মানুষকে তাঁর প্রাপ্য অধিকার ও সেবা পৌঁছে দিতে হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

    সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মলয় কৃষ্ণ বড়াল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সকালে জুলাই পুনর্জাগরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেনারেল হাসপাতালে ব্লাড গ্রুপিং এবং অশ্বিনী কুমার টাউন হলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ