ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • রাজাপুরে একই স্থানে দুটি যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

    রাজাপুরে একই স্থানে দুটি যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের মিলবাড়ি এলাকার একই স্থানে পর পর দুটি ঢাকার পরিবহন যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

    এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভান্ডারিয়া-রাজাপুর সড়কের উপজেলার মিলবাড়ির ঝুকিপূর্ণ বাকে এ দুর্ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানান, দুর্ঘটনার শিকার বাস দুটি ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’ ও ‘যমুনা লাইন’ নামের যাত্রীবাহী বাস। মিলবাড়ি এলাকায় একটি বাঁক ঘোরার সময় প্রথমে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকান নিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষণ পরই একই স্থানে আরেকটি বাসও একইভাবে খাদে পড়ে যায়। 

    স্থানীয়রা বলছেন, মঠবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী যমুনা লাইন পরিবহন দ্রুত গতির কারনে দুর্ঘটনায় পড়েছে। মিলবাড়ি এলাকার সড়কটি বর্ষার সময়ে অতিরিক্ত পিচ্ছিল থাকে। বাঁকটিও ঝুঁকিপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। 

    রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশা ঘটনাস্থলে যায়। স্থানীয়রাও দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ভেজা সড়কের কারণে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুটি উদ্ধার এবং সড়ক সচল রাখতে পুলিশ কাজ করছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ