ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • পাচারের সময় ভোলায় ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ

    পাচারের সময় ভোলায় ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পাচারের সময় একটি কাভার্ড ভ্যান ভর্তি ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাব। এসময় মো. ইব্রাহীম (৩৫) নামে কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।

    শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কার্নিভাল ক্রুজ থেকে তেলের ব্যারেল ভর্তি কাভার্ড ভ্যান জব্দ করে র‌্যাব-৮।

    আটক মো. ইব্রাহীম ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নাছিরের ছেলে। জব্দকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

    র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে অভিযান চালানো হয়। এসময় ইলিশা ঘাট থেকে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ থেকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩৭ ব্যারেল চোরাই সয়াবিন তেলসহ চালককে আটক করা হয়। জব্দকৃত ৩৭ ব্যারেলে প্রায় ৬ হাজার ৮৪৫ লিটার তেল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

    তিনি আরও জানান, জব্দকৃত চোরাই সয়াবিন তেল ভোলার দৌলতখান উপজেলা থেকে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া যচ্ছিলো। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাভার্ড ভ্যান, সয়াবিন তেল ও আটক চালককে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ