ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ইরানে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ৬

    ইরানে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ৬
    ইসরায়েলি যুদ্ধবিমান। ফাইল ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের ইসফাহান প্রদেশের নাজাফআবাদে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ ছয়জন নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ওই নারী কয়েক সপ্তাহের মধ্যেই সন্তান প্রসব করতে যাচ্ছিলেন।

    প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ওই দম্পতির পাশাপাশি ১০ ও ১৩ বছর বয়সী দুই শিশু নিহত হয়।

    এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ২৪ জনের বেশি।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বুধবার ইরানের ভেতরে ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে সেন্ট্রিফিউজ উৎপাদনকেন্দ্র ও অস্ত্রাগারও রয়েছে। পাল্টা জবাবে ইরান একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে।

    একইদিনে গাজা উপত্যকার খান ইউনিস শহরে ত্রাণ সংগ্রহের চেষ্টা করা সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৯ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেকেই খাদ্য সহায়তার আশায় জড়ো হয়েছিলেন।

    সূত্র: আল-জাজিরা


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ