ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার, ইসরাইলের ‘কোমর ভেঙে দেয়ার’ অঙ্গীকার ইরানের

    নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার, ইসরাইলের ‘কোমর ভেঙে দেয়ার’ অঙ্গীকার ইরানের
    ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলি সরকারের ‘কোমর ভেঙে দেয়ার’ এবং ইহুদিবাদী হানাদারদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    মঙ্গলবার (১৭ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে, ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে।

    তিনি বলেন, ‘আমাদের জাতি একটি চাপিয়ে দেয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে।’ 
     
    এসময়, ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানের ওপর জোর দেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা, একই সাথে ইরানি জাতিকে রক্ষা করার জন্য উপলব্ধ সব উপায় ব্যবহার করার জন্য প্রস্তুতির কথাও জানান।
     
    টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরিখাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষ এতে জড়িত।
     
    ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ ‘সহ্য করার ক্ষমতা’ নেই ইসরাইলি সরকারের।
     
    তিনি সতর্ক করে বলেন,  শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে, ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে।
     

    মঙ্গলবার (১৭ জুন) ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক। 
     

    বলেন, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র (নতুন) ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তাদের জন্য এই ধরনের আরও বিস্ময় অপেক্ষা করছে।
     

    সূত্র: প্রেস টিভি


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ