ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • চিকিৎসাধীন অবস্থায় জুলাই আন্দোলনে আহত ৪ জনের বিষপান

    চিকিৎসাধীন অবস্থায় জুলাই আন্দোলনে আহত ৪ জনের বিষপান
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক বিষপান করেছেন। বর্তমানে তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    জুলাই যোদ্ধা ব্যানারে আয়োজিত ব্রিফিংয়ে বিষপানকারী যুবকদের কিছু হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। ছবি ভিডিও থেকে নেয়া

    রোববার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান জানিয়েছেন, চার জন যুবককে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তারা বর্তমানে শঙ্কামুক্ত।
     
    সূত্র জানায়, দুপুরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের রুমে একটি বৈঠক চলছিল। জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চার জন দাবি নিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা।
     
    আহতদের অভিযোগ দীর্ঘ ৯ মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
     
    এদিকে জুলাই যোদ্ধা ব্যানারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষপান করা চার জনের কিছু হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

     
    ব্রিফিংয়ে বলা হয়, তারা হতাশায় আত্মহননের চেষ্টা করেছিল। তারা এখনো আশঙ্কা মুক্ত নয়। তাদের মতো আমরা হাজার হাজার আহতরা পুনর্বাসন ও সুচিকিৎসার অভাবে হতাশাগ্রস্ত। দ্রুত আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবো।
     
    আমাদের রক্তের ওপর দিয়ে সরকারে বসে আমাদেরকেই তারা তুচ্ছতাচ্ছিল্য করছে। বারবার বলার পরও আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। কর্মহীনদের কাজের ব্যবস্থা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন জুলাই যোদ্ধার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ