ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশাল সিটির মেয়র ঘোষণা মামলার শুনানি পেছাল, উত্তপ্ত নগরী

    বরিশাল সিটির মেয়র ঘোষণা মামলার শুনানি পেছাল, উত্তপ্ত নগরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম ও ঢাকার পর এবার বরিশালেও সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে উত্তেজনা চরমে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন। এ মামলার শুনানির দিন ছিল বৃহস্পতিবার (২৪ এপ্রিল), তবে আদালত শুনানি না নিয়ে আগামী ৫ মে পরবর্তী দিন নির্ধারণ করেছেন।

    বৃহস্পতিবার শুনানির দিন ঘোষণা থাকায় সকাল থেকেই বরিশাল নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় চরমোনাই পীরের অনুসারী এবং ইসলামী আন্দোলনের শতাধিক কর্মী-সমর্থক অবস্থান নেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আদালতের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

     
    মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, ‘আজ আদালত কোনো আদেশ না দিয়ে শুনানির নতুন দিন ৫ মে ধার্য করেছেন। আমরা বিশ্বাস করি, আদালত সত্যের পক্ষে রায় দেবেন।’
     
    উল্লেখ্য, ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম। মামলায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
     

    এদিকে, জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) পৃথক একটি মামলা দায়ের করেছেন।
     
    তাপস বলেন, ‘২০১৮ ও ২০২৩ সালের দুই নির্বাচনেই আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় আমি আদালতের আশ্রয় নিয়েছি।’
     
    তার মামলায়ও নৌকা, হাতপাখা ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিবাদী করা হয়েছে। মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ