ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে নারী ব্যবসায়ীর সর্বস্ব লুট 

    বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে নারী ব্যবসায়ীর সর্বস্ব লুট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বটতলা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে এক নারী ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে প্রতারক চক্র। গত ২৯ মার্চ বিকেলে ওই এলাকার আদম আলী হাজী গলিতে ফেবরিকা কাপুরের দোকানে এ ঘটনা ঘটে। 

    ভুক্তভোগী একই গলির বাসিন্দা সিদ্দিকুর রহমানের স্ত্রী খায়রুন জাহান (৩৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র উদ্যোক্তা। 

    এ ঘটনায় ৩০ মার্চ খায়রুন জাহান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    ভুক্তভোগী বলেন, ২৯ মার্চ বিকেলে পৌনে ৪ টার দিকে অজ্ঞাত দুই জন ব্যক্তি মোটর সাইকেলে এসে আমার নগরের বটতলা এলাকার ফেবরিকা কাপুরের দোকানে প্রবেশ করে নিজেদের একই এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে যাকাতের জন্য কিছু ড্রেস নেয়ার কথা বলে। 

    পরে তারা সেই ড্রেস তাদের স্ত্রীকে দেখিয়ে আনবে বললে আমি রাজি হইনা। কিছুক্ষণ পর তারা যা বলে তাই শুনি। এ সুয়োগে প্রতারকচক্র ৩০ হাজার টাকার মুল্য ২০ পিস ড্রেস নিয়ে যায়। 

    কয়েক ঘন্টা পর স্বাভাবিক হলে বুঝতে পারি আমি প্রতারক চক্রের খপ্পরে পড়েছি। পরের দিন ৩০ মার্চ এই ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তিকে অভিযুক্ত করে কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

    এ বিষয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সিসি ফুটেজ দেখে চক্রের সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ