ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

    ডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
    নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

    তিনি বলেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।

    তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসেব করেন।

    সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। বিষয়টি উপস্থাপন করা হলে তিনি বলেন, তেমনই করতে হবে।

    অন্য এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, আবারও আমি রিপিট করছি। এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমত্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। তো সবকিছু মিলে আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারবো।

    তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই আমাদের এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না। গতকাল আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। আগেও আমরা বলেছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন করতে না পারি তাহলে হয়তো... এটা না করার কোনো সুযোগ নেই? করতেই হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ