ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু
  • রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে।

    এতে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি, পাবেও না। অপারেশন ততদিনই চলবে যতদিন না দেশ ডেভিলমুক্ত হবে।

    রাজশাহীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলন।  

    রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।  

    এ সময় ভিন্ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আসন্ন মাহে রমজানে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর খামারিরা গরু উৎপাদন বাড়িয়েছে। তাই অদূর ভবিষ্যতে পার্শ্ববর্তী ভারত থেকে গরু চোরাচালান অনেকাংশে কমে যাবে।

    সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের যে ভূমিকা ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।

    মতবিনিময় সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ